News71.com
 Bangladesh
 10 Nov 23, 12:02 PM
 173           
 0
 10 Nov 23, 12:02 PM

বিজয় সরণিতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন করলেন শেখ হাসিনা

বিজয় সরণিতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন করলেন শেখ হাসিনা

 

 

নিউজ ডেস্কঃ রাজধানীর বিজয় সরণিতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০টায় এর উদ্বোধন করেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন আহমেদ সহ সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

এই প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য রয়েছে। এছাড়া এই প্রাঙ্গণে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন