News71.com
 Bangladesh
 10 Nov 23, 12:01 PM
 159           
 0
 10 Nov 23, 12:01 PM

বিএনপি আসলে গণতন্ত্র ও নির্বাচন চায় নাঃ ওবায়দুল কাদের

বিএনপি আসলে গণতন্ত্র ও নির্বাচন চায় নাঃ ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসলে তারা (বিএনপি) গণতন্ত্র ও নির্বাচন চায় না। আজকে তারা আন্দোলন করছে। জন সম্পৃক্ততার অভাবে ব্যর্থতার এই আন্দোলন তারা চোরাগুপ্তা হামলার দিকে নিয়ে গেছে। এখন তাদের আন্দোলন চোরাগুপ্তা হামলা।

 

চোরাগোপ্তা হামলা চালিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। এটাই হচ্ছে বিএনপির নেতৃত্বে বিরোধীদলের আন্দোলনের প্রধান লক্ষ্য। শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে ‘শহীদ নূর হোসেন চত্বরে’ (জিরো পয়েন্ট) শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এটা সবার সামনে পরিষ্কার যে, আমাদের দেশের গণতন্ত্র একটি কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন