News71.com
 Bangladesh
 10 Nov 23, 11:56 AM
 131           
 0
 10 Nov 23, 11:56 AM

২৮ অক্টোবর কিছুই করতে পারেনি, আগামী দিনেও পারবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবর কিছুই করতে পারেনি, আগামী দিনেও পারবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের মানুষ বঙ্গবন্ধুকে যেমন হৃদয় দিয়ে ভালোবাসতেন তেমনি শেখ হাসিনাকেও মানুষ হৃদয় দিয়ে ভালোবাসেন। বিএনপির আমলে হাওয়া ভবনের নির্দেশ ছাড়া কিছুই হতো না। সরকারের মধ্যে হাওয়া ভবন আরেকটা সরকারে রূপ নিয়েছিল। তিনি বলেন, গত ২৮ অক্টোবর তারা সরকার গঠনের স্বপ্ন দেখেছিল; কিন্তু কিছুই করতে পারেনি। আগামী দিনেও পারবে না। ২০১৪ সালে তারা পরাজয়ের ভয়ে নির্বাচনে আসেনি। দেশজুড়ে জ্বালাও-পোড়াও করেছে। হাজার হাজার মানুষকে অগ্নিদগ্ধ করেছে। অনেক মানুষ মারা গেছেন।

মন্ত্রী আরও বলেন, তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করল। বাধ্য হয়ে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। সেদিন বিএনপি পুলিশ ও আনসার সদস্যকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। ১১০ জন পুলিশ সেদিন আহত হয়েছেন। তারা ইসরাইলের ইহুদিদের মতো রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করেছে। বিএনপি সন্ত্রাসের মাধ্যমে বিজয়ী হতে চায়। তারাই বাংলা ভাইয়ের জন্ম দিয়েছিল। বৃহস্পতিবার বিকালে নাটোর শহরের কানাইখালিতে নাটোর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন