News71.com
 Bangladesh
 09 Nov 23, 07:29 PM
 136           
 0
 09 Nov 23, 07:29 PM

দেশে ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু

 

 

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৪৪৯ জন মারা গেলেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ২৩৯ জনে পৌঁছেছে।

 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৭০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯৩ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৪৭৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন