News71.com
 Bangladesh
 09 Nov 23, 01:44 PM
 124           
 0
 09 Nov 23, 01:44 PM

বিএনপিতে আছেন, বিএনপিতেই থাকবেনঃ মেজর (অব.) হাফিজ

বিএনপিতে আছেন, বিএনপিতেই থাকবেনঃ মেজর (অব.) হাফিজ

 

 

নিউজ ডেস্কঃ বিএনপিতে আছেন এবং বিএনপিতেই থাকবেন জানিয়ে দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি যদি নির্বাচন করে দলের হয়ে নির্বাচনে অংশ নেব। তবে দলের সংস্কার প্রয়োজন বলেও জানান তিনি। বুধবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর বনানীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

 

বিএনপি নেতা মেজর হাফিজের নেতৃত্বে নতুন দল হচ্ছে বলে সোমবার বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়। তবে হাফিজ উদ্দিন বলেন, ‘তথ্যমন্ত্রী যে বলেছেন আমি একটি নতুন রাজনৈতিক দল গড়তে যাচ্ছি এটা সঠিক নয়। আমি এখন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমি বিএনপিতে আছি। এই দলের রাজনীতি থেকেই বিদায় নিতে চাই।’ তিনি তার শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে রাজনীতি থেকে অবসর নেওয়ার বিষয়টিও ভাবছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, বিএনপি ভোটে অংশ না নিলে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে যেভাবে নির্বাচন হয়েছে, একইভাবে জাতীয় নির্বাচনও হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন