News71.com
 Bangladesh
 08 Nov 23, 09:31 PM
 253           
 0
 08 Nov 23, 09:31 PM

শুক্রবার দেশব্যাপী গণমিছিলের ডাক দিয়েছে বাম জোট

শুক্রবার দেশব্যাপী গণমিছিলের ডাক দিয়েছে বাম জোট

 

 নিউজ ডেস্কঃ অবিলম্বে সরকারকে পদত্যাগের ঘোষণা দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ১০ নভেম্বর শহীদ নূর হোসেন ও আমিনুল হুদা টিটো দিবসে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদ)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন