News71.com
 Bangladesh
 08 Nov 23, 09:30 PM
 148           
 0
 08 Nov 23, 09:30 PM

রাষ্ট্রদূতদের শিষ্টাচার লঙ্ঘন না করার আহ্বানঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাষ্ট্রদূতদের শিষ্টাচার লঙ্ঘন না করার আহ্বানঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

 

 

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানদের দৌঁড়ঝাপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। তাদের শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেবো। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের সীমালঙ্ঘন না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে তা হবে দুঃখজনক। তিনি বলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোন তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন