
নিউজ ডেস্কঃ সরকারি বিপণন সংস্থা টিসিবির জন্য সয়াবিন তেল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৮৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকা। এরমধ্যে ১৪০ কোটি ৯৯ লাখ ৮০ টাকার তেল এবং ২৪৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।