News71.com
 Bangladesh
 08 Nov 23, 09:30 PM
 98           
 0
 08 Nov 23, 09:30 PM

গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছেঃ ওবায়দুল কাদের

গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছেঃ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে এবং দলটির নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনগণের নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। বুধবার এক বিবৃতিতে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।   

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি তার চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে। দলটি তথাকথিত রাজনৈতিক কর্মসূচি ও অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডও অব্যাহত রয়েছে। গণতন্ত্রবিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি ও সামর্থ্য নেই বলেই তারা বরাবরের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করা, মানুষ হত্যা, যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বিএনপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন