News71.com
 Bangladesh
 08 Nov 23, 09:29 PM
 104           
 0
 08 Nov 23, 09:29 PM

বিএনপি স্বীকৃত জনবিচ্ছিন্ন একদলঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি স্বীকৃত জনবিচ্ছিন্ন একদলঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি। তারা আর বিরোধী দল নয়, বিরোধী দল এখন হলো জাতীয় পার্টি। বিএনপি বিরোধী দল নয়। তারা এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন একদল।’বুধবার দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বিএনপি শুধু মানুষ মারে না, বিদেশিও মারে। তারা আমাদের খ্রিস্টান ধর্মের ধর্ম গুরুদের মারার চেষ্টা করেছে। মসজিদের ইমামদের হত্যা করেছে। সে কথা এদেশের মানুষ ভুলে যায়নি। দেশের মানুষ তাদের জঙ্গিবাদ-সন্ত্রাসের কথা ভুলেনি। ’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন