News71.com
 Bangladesh
 08 Nov 23, 09:27 PM
 93           
 0
 08 Nov 23, 09:27 PM

মৌসুমি স্বাভাবিক লঘুচাপের দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান

মৌসুমি স্বাভাবিক লঘুচাপের দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান

নিউজ ডেস্কঃ মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। দেশে কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসবিষয়ক বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন