
নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক যোগদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলটির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। তিনি বলেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। তিনশ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।
শমসের মুবিন বলেন, তৃণমূল বিএনপি দলীয় নিয়ম নীতি মেনে পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, আমরা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। এর আগে সারাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগ দেন। এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।