News71.com
 Bangladesh
 08 Nov 23, 12:37 PM
 230           
 0
 08 Nov 23, 12:37 PM

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

নিউজ ডেস্কঃ নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টায় কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে রওয়ানা দেয়। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

 

এর আগে ৫ নভেম্বর বিকালে প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন এবং মসজিদে নববিতে মহানবি মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। তিনি সেখানে আসরের নামাজের পর ফাতিহাপাঠ ও মোনাজাত করেন। একই দিন রাতে তিনি মদিনা থেকে মক্কায় পৌঁছেন। এশার নামাজের পর মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করেন। এছাড়া ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দেন। এ সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন