News71.com
 Bangladesh
 08 Nov 23, 12:29 PM
 97           
 0
 08 Nov 23, 12:29 PM

বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদের নিশ্চিহ্ন করার জন্যঃ ওবায়দুল কাদের

বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদের নিশ্চিহ্ন করার জন্যঃ ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ বিএনপি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন না করায় দলটির নেতাকর্মীদেরকে ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৭ নভেম্বর হচ্ছে তোমাদের নাম্বার ওয়ান জাতীয় দিবস, তোমরা নাম্বার ওয়ান কাপুরুষ। যাদের এত ভয় তাদের নাকি আওয়ামী লীগ নিশ্চিহ্ন করছে, বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদের নিশ্চিহ্ন করার জন্য।

 

 

মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বন্দি জিয়াউর রহমানকে সিপাহি জনতা অভ্যুত্থানের পরিচয়ে কর্নেল তাহের উদ্ধার করেছেন, সেই জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন