
নিউজ ডেস্কঃ অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।
জাহাংগীর আলম বলেন, আইনে আছে নির্বাচনের ফল ঘোষণার পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ এলে, কমিশন গেজেট প্রকাশ স্থগিত রেখে তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। সে অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।