News71.com
 Bangladesh
 07 Nov 23, 09:41 AM
 176           
 0
 07 Nov 23, 09:41 AM

একদফা দাবি আদায়ে হার্ডলাইনে বিএনপি

একদফা দাবি আদায়ে হার্ডলাইনে বিএনপি

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সরকার পতনের একদফা দাবি আদায়ে হার্ডলাইনে মাঠের বিরোধী দল বিএনপি। এ দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী লাগাতার কঠোর কর্মসূচিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দলটির হাইকমান্ড।

নির্বাচনের তফশিল ঘোষণা হলেই লাগাতার কর্মসূচি কঠোরভাবে পালিত হবে। এর আওতায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধ অথবা অবরোধ ও হরতাল একই সঙ্গে পালনের কথা রয়েছে। সেভাবেই প্রস্তুতি নিতে ইতোমধ্যে সব সাংগঠনিক জেলায় বিশেষ বার্তা দেওয়া হয়েছে। নেতাকর্মীরা কোন কৌশলে কীভাবে মাঠে থাকবেন, এ বিষয়ে দেওয়া হয়েছে দিকনির্দেশনা। মাঠের নেতাকর্মীদের পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি গ্রেফতার এড়িয়ে কর্মসূচি সফলের জন্য বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন