
নিউজ ডেস্কঃ মোবাইল ইন্টারনেটের খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় জনমনে ক্ষোভের মধ্যে চার অপারেটরকে ডেকে দাম কমাতে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার সকালে তিনি বলেন, আমরা তাদের বলে দিয়েছি, ইন্টারনেট ডেটার দাম বাড়ানো যাবে না। সরকারি সিদ্ধান্তে মোবাইল অপারেটরগুলো তিন দিনের ইন্টারনেট বা ডেটা প্যাক বিলুপ্ত করে নতুন যে দর দিয়েছে, তাতে গ্রাহকের ইন্টারনেট খরচ বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা।
এমন পরিস্থিতিতে রোববার দেশের চার মোবাইল অপারেটরের কর্মকর্তাদের ডেকে বৈঠক করে টেলিযোগাযোগ মন্ত্রী। মোবাইল অপারেটগুলো বলছে, তিন দিনের ‘স্যাশে প্যাক’ গুলোর গ্রাহক মূলত শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ। এই প্যাকগুলো বাদ দেওয়ার ফলে দাম যে বাড়তে পারে, এটা সরকারকে আগেই জানানো হয়েছিল।