
নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ হরতালের মধ্যে যারা বিভিন্ন পরিবহণ কিংবা স্থাপনায় আগুন দিচ্ছে তাদের ধরিয়ে দিলে কিংবা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে নিরাপত্তা নিয়ে এক বৈঠকের পর সোমবার ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের সামনে এই পুরস্কারের ঘোষণা দেন।
তিনি বলেন, হরতাল-অবরোধে বিভিন্ন পরিবহণে আগুন দিয়ে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। যারা আগুন দিয়ে দেশে আরাজকতা সৃষ্টি করে, হত্যা করে, তাদের ধরিয়ে দিলে বা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে বলেও এসময় জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।