News71.com
 Bangladesh
 06 Nov 23, 04:45 PM
 158           
 0
 06 Nov 23, 04:45 PM

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিন দিনের রিমান্ডে

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিন দিনের রিমান্ডে

 

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম। 

 

অন্যদিকে তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন