
নিউজ ডেস্কঃ সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (স) রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় মহানবীর রওজা জিয়ারতের পর মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় তার বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন।
জেদ্দায় ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শুরুতেই মহানবীর রওজা জিয়ারত করতে মদিনায় যান তিনি। মসজিদে নববীতে আসর ও মাগরিবের সালাত আদায়ও করেন প্রধানমন্ত্রী।