News71.com
 Bangladesh
 06 Nov 23, 10:47 AM
 185           
 0
 06 Nov 23, 10:47 AM

সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়ঃ ওবায়দুল কাদের

সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়ঃ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। সংলাপের সময় শেষ। আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিসে অনির্ধারিত বিফ্রিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, বিদেশিদের বলব দেখুন, বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল। বাইডেনের ভুয়া উপদেষ্টা বানিয়ে মিথ্যাচার করেছে বিএনপি। এ সময় কাদের জানান, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তায় যা কিছু করা দরকার সব করা হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন