
নিউজ ডেস্কঃ রাজধানীতে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ছোড়া ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. মাসুদ আলম। তিনি বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।