
নিউজ ডেস্কঃ উত্তরা উত্তর থেকে সকাল সাড়ে ৭টায় মতিঝিলের উদ্দেশে ছাড়ে প্রথম মেট্রোরেল। আর ৮টা ২ মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় রেলটি। মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে আনন্দিত-উচ্ছ্বসিত যাত্রীরা। রোববার সকালে দেখা গেছে এমন চিত্র। রোববার সকালে উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিল যাত্রীতে পরিপূর্ণ।
রাজধানী ঢাকার যোগাযোগব্যবস্থাকে আরও দ্রুতগামী করার লক্ষ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আগারগাঁও মেট্রো স্টেশনের প্ল্যাটফরম থেকে সবুজ পতাকা নেড়ে প্রধানমন্ত্রী আগারগাঁও টু মতিঝিল মেট্রো ট্রেনের যাত্রার শুভ সূচনা করেন।