News71.com
 Bangladesh
 05 Nov 23, 11:48 AM
 140           
 0
 05 Nov 23, 11:48 AM

জননিরাপত্তায় সারাদেশে র‍্যাবের ৩০০ টহল টিম

জননিরাপত্তায় সারাদেশে র‍্যাবের ৩০০ টহল টিম

নিউজ ডেস্কঃ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা দ্বিতীয় দফার দুই দিনের অবরোধের সময় জনগণের জান-মাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে দেশব্যাপী র‍্যাবের ৩০০ টহল টিম কাজ করছে। আজ রবিবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ থেকে বিভিন্ন রাজনৈতিক দল দুই দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‍্যাব ফোর্সেস নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ৭০টি টহল দলসহ দেশব্যাপী র‍্যাব ফোর্সেসের ১৫টি ব্যাটালিয়নের প্রায় ৩০০ টহল দল নিয়োজিত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন