News71.com
 Bangladesh
 05 Nov 23, 10:38 AM
 139           
 0
 05 Nov 23, 10:38 AM

অবরোধঃ সারাদেশে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

অবরোধঃ সারাদেশে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নিউজ ডেস্কঃ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এদিকে জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। বিএনপি, জামায়াতের এ কর্মসূচি ঘিরে নাশকতা এড়াতে ঢাকাসহ সারাদেশে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।  

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আগেই নাশকতামূলক কর্মকাণ্ড চালায় দুর্বৃত্তরা। শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর চার স্থানে চারটি বাসে চোরাগোপ্তা হামলার মাধ্যমে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, শাহবাগ, কারওয়ান বাজার, আগারগাঁও এলাকাতে সিএনজি, রিকশার পাশাপাশি বাস চলাচল করতে দেখা গেছে। সড়কের পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দৃশ্যমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন