
নিউজ ডেস্ক: তেলের ড্রামে কোকেন পাচার মামলার আসামি খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহম্মদ মুক্তি পাচ্ছেন না। তাকে হাইকোর্টের দেয়া জামিনের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ জন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আর এর আগে গত জুন মাসে নূর মোহম্মদকে জামিন দিয়েছিল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। তারপরে রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালত হাইকোর্টের ঐ জামিন আদেশ স্থগিত করে দেয়। পরে আজ আপিল বিভাগের প্রধান বিচারপতির বেঞ্চ তার স্থগিতাদেশ বহাল রাখে। আবার একই সঙ্গে জামিন প্রশ্নে জারিকৃত রুল ৪ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য মামলার পক্ষগণকে নির্দেশ দিয়েছে আদালত।