
নিউজ ডেস্কঃ রেল, সড়ক ও নৌ পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে নামছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে আগামীকাল রবিবার (৫ নভেম্বর) থেকে সারাদেশে ৬৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।
শনিবার রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ৫ নভেম্বর সকাল থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুদিন রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে তারা মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে।