News71.com
 Bangladesh
 04 Nov 23, 11:39 PM
 170           
 0
 04 Nov 23, 11:39 PM

নতুন শিক্ষাক্রম নিয়ে গাইড ও কোচিং ব্যবসায়ীরা অপপ্রচার চালাচ্ছেঃ শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম নিয়ে গাইড ও কোচিং ব্যবসায়ীরা অপপ্রচার চালাচ্ছেঃ শিক্ষামন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে দেশে অপপ্রচার চলছে। গাইড ও কোচিং ব্যবসায়ীরা এসব করছে। তাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে তারা গুজব ছড়াচ্ছে। শনিবার ইডেন কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে ডা. দীপু মনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল অপপ্রচারে ইন্ধন জোগাচ্ছে। সবাইকে বলব গুজবে কান দেবেন না। সত্য জেনে নেবেন। আমরাও যোগাযোগমাধ্যমে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার হাত ধরে আমরা যুগোপযোগী একটি শিক্ষানীতি পাওয়ার পাশাপাশি ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করেছি। নতুন শিক্ষাক্রম আমাদের এগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সেই পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের কথায় কান দেবেন না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন