
নিউজ ডেস্কঃ জনগণের ভোটচুরি, হত্যা, নির্যাতন, দুর্নীতি করাই হলো বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকাল সাড়ে ৪টায় মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির আগুন সন্ত্রাসের সমালোচনা করে তিনি বলেন, তারা মানুষ পুড়িয়ে মারে। বাসে আগুন দেয়। আমি ঢাকাবাসীকে বলব, যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যারা আগুন দেয় তাদেরও পুড়িয়ে দিতে হবে। তবেই তাদের শিক্ষা হবে। তিনি বলেন, আমরা এখনও সহ্য করছি। দেশের মানুষ ধৈর্য ধরে আছে। সহিংসতা সৃষ্টিকারীদের আর ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ।