
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলার মানুষ আজ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। সারা বাংলায় খেলা হবে। আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সতর্ক পাহারায় থাকতে হবে। শনিবার বিকাল সাড়ে ৪টায় মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনভায় তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। তাই নেত্রীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আজকের দিনে এটাই আমাদের শপথ। ’