
নিউজ ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সাক্ষাতের সময়সূচি পিছিয়ে আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, রাষ্ট্রপতির কার্যালয়ে সাক্ষাতের জন্য সময় চাইলে প্রথমে ৫ নভেম্বর সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটি পিছিয়ে ০৯ নভেম্বর সময় দেওয়া হয়েছে। ওই দিন দুপুর ১২টায় বঙ্গবভনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।