
নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁও থেকে মেট্রোরেলে চড়ে মাত্র ২৫ মিনিটে মতিঝিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ২টা ৪১ মিনিটের দিকে আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর ৩টা ৬ মিনিটে মেট্রোরেলের মতিঝিল প্রান্তে পৌঁছান।
এর আগে তিনি আগারগাঁও স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট মেশিন থেকে মেট্রোরেলের টিকিট কাটেন। এর আগে শনিবার দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সবুজ পতাকা উড়িয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর ট্রেনে উঠে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যান। বিকেলে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।