News71.com
 Bangladesh
 04 Nov 23, 03:18 PM
 141           
 0
 04 Nov 23, 03:18 PM

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এনটিআরসিএ

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এনটিআরসিএ

 

 

নিউজ ডেস্কঃ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক আয়োজিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-তে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

 

প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র

 

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে   http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে। খ. নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণণে ইচ্ছুক প্রার্থীগণকে এ বিজ্ঞপ্তির ৪নং অনুচ্ছেদে উল্লেখিত পদ্ধতিতে আবেদনপত্র অনলাইনে পূরণপূর্বক দাখিল করতে হবে। গ. বিজ্ঞপ্তিটি www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন