News71.com
 Bangladesh
 04 Nov 23, 03:17 PM
 185           
 0
 04 Nov 23, 03:17 PM

ইসির সংলাপে অংশ নেয়নি ৯টি দল

ইসির সংলাপে অংশ নেয়নি ৯টি দল

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আলোচনায় আওয়ামী লীগসহ ২২ দলের অংশগ্রহণের কথা ছিল। তবে সেখানে ১৩ দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বাকি ৯টি দল সংলাপে অংশগ্রহণ করেনি। শনিবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে আসে। 

আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ইসলামী ঐক্য জোটের একাংশ, গণফ্রন্ট, ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনালিস্ট আওয়ামী পার্টি, মুসলিম লীগের একাংশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও গণফোরামের প্রতিনিধিদল অংশ নেয়। তবে এলডিপি, বিজেপি, কমিউনিস্ট পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণতন্ত্রী পার্টি, মুসলিম লীগ, বিএমএল, বাংলাদেশ মুসলিম লীগ, কল্যাণ পার্টি ও খেলাফত মজলিসের প্রতিনিধিরা অংশ নেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন