
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় মাটিতে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করে। এই ৩ বাংলাদেশি হলেন শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০), মনিরুল ইসলাম (৩১) এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার আহাদ্দি মাদবরের কান্দির মোঃ সাজ্জাদ হোসাইন (২০)। নিহত মোঃ সাজ্জাদ হোসাইনের মেজো ভাই শাকিল জানান, নিহতরা ভাগ্য বদলে চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন।