News71.com
 Bangladesh
 04 Nov 23, 09:39 AM
 138           
 0
 04 Nov 23, 09:39 AM

৫২তম জাতীয় সমবায় দিবস আজ

৫২তম জাতীয় সমবায় দিবস আজ

 

 

নিউজ ডেস্কঃ ৫২তম জাতীয় সমবায় দিবস আজ শনিবার। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।  

 

দিনটি উপলক্ষে বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদফতরের সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় পুরস্কার-২০২২ প্রদান করা হবে। এবার ১০টি ক্যাটাগরিতে ১০টি সমবায় সমিতিকে জাতীয় সমবায় পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন