
নিউজ ডেস্কঃ এবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা ঘটে।। শহর থেকে একটি বাস টানেলের পতেঙ্গা প্রান্ত দিয়ে প্রবেশ করে চট্টগ্রাম উপজেলার আনোয়ারার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। বাসের বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। রেকার দিয়ে বাইরে এনে গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।