News71.com
 Bangladesh
 03 Nov 23, 07:58 PM
 186           
 0
 03 Nov 23, 07:58 PM

বিএনপির নেতা আমির খসরু ও স্বপন ৬ দিনের রিমান্ডে

বিএনপির নেতা আমির খসরু ও স্বপন ৬ দিনের রিমান্ডে

 

 

নিউজ ডেস্কঃ রাজধানীর ফকিরাপুল এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় পল্টন থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে দুপুর আড়াইটায় তাদের আদালতের কাস্টরিতে এনে রাখা হয়।

 

শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মতিঝিল জোনের ডিবির পরিদর্শক তরিকুল তাদের ১০ দিনের এ রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামীপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা ও শেখ শাকিল আহমেদ রিপন তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবী তাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন