
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। এর ধারাবাহিকতায় ভোটের আগের পরিস্থিতি দেখতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে কনওয়েলথের একটি প্রাকনির্বাচনি দল আসতে পারে।শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
কাজী হাবিবুল আউয়াল জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহে কমনওয়েলথের একটা প্রি অ্যাসেসমেন্ট টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করে আমার সঙ্গে কথা বলেছেন। তাদের পরিচালককে (ইলেকশন মনিটরিং); একটা বার্তাও পাঠানো হয়েছে। এর আগে অক্টোবরের শেষ সপ্তাহে কমনওয়েলথ চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনে। সেটি দুদিন আগে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে জবাব পাঠিয়েছেন সিইসি।