News71.com
 Bangladesh
 03 Nov 23, 02:22 PM
 144           
 0
 03 Nov 23, 02:22 PM

সহিংসতার দায় বিএনপি এড়াতে পারে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

সহিংসতার দায় বিএনপি এড়াতে পারে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘২৮ অক্টোবরের সহিংসতার দায় বিএনপি কখনও এড়াতে পারবে না। এর আগে তাদের যেভাবে অনুমতি দেওয়া হয়েছে সেভাবেই (সভা-সমাবেশ) করেছে। কিন্তু গত ২৮ অক্টোবর সমাবেশের শুরু থেকেই তাদের নেতাকর্মীরা বেপরোয়া আচরণ শুরু করে। বিচারপতির বাসভবনে আক্রমণ করলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার এই দায় বিএনপির কোনো নেতাকর্মী এড়াতে পারে না।’

 

শুক্রবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি একের পর এক সহিংসতা ও অগ্নিসংযোগ করে চলছে। তারা আমাদের পুলিশ হাসপাতালে আগুন দেয়, হাসপাতালের গাড়িঘোড়া পুড়িয়ে দেয়। এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে। বিএনপি সমাবেশের নামে এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছিল।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন