
নিউজ ডেস্কঃ দিনাজপুরের হাকিমপুরে গাছের ডালকাটা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত স্বামী-স্ত্রী মারা গেছেন। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে আতিয়ার রহমান মুন্সী (৬৫) ও আতিয়ার রহমানের স্ত্রী জাহানারা বেগম (৫৫)।