News71.com
 Bangladesh
 03 Nov 23, 10:50 AM
 263           
 0
 03 Nov 23, 10:50 AM

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ চান পশ্চিমা কূটনীতিকরা

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ চান পশ্চিমা কূটনীতিকরা

 

 

নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা নির্বাচনের তফশিলের আগেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ চান। তারা মনে করেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। রাজনৈতিক কর্মসূচির কারণে রাজপথে সহিংসতা বাড়ছে। সমঝোতা ছাড়া তফশিল ঘোষণা হয়ে গেলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই এখনই অর্থবহ সংলাপ হলে তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথকে সুগম করবে। এ অবস্থায় শেষ মুহূর্তে সমঝোতার আশায়ও আছেন অনেকেই।

 

এদিকে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকের বিষয়বস্তু গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে উভয় পক্ষ। অন্যান্য বিষয়ের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিও আলোচনায় আসতে পারে বলে আভাস মিলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন