News71.com
 Bangladesh
 03 Nov 23, 10:50 AM
 192           
 0
 03 Nov 23, 10:50 AM

গাজীপুরে শিল্প কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

গাজীপুরে শিল্প কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

 

 

নিউজ ডেস্কঃ গাজীপু‌রে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বি‌জি‌বি সদর দপ্তরের পিআরও মো. শ‌রিফুল ইসলাম জানান, গাজীপুর সদর, টঙ্গী ও  আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কিছু জায়গায় ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন