
নিউজ ডেস্কঃ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) আরও ১৫ জনের প্রাণহানি হয়েছে। দেশে এই নিয়ে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭০ জনে। একদিনে আরও এক হাজার ৭২৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত দুই লাখ ৭৪ হাজার ৮০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৯৯ হাজার ৯৩২ জন এবং ঢাকার বাইরে এক লাখ ৭৪ হাজার ৮৭৪ জন।
মারা গেছেন এক হাজার ৩৭০ জনের মধ্যে নারী ৭৮১ জন এবং পুরুষ ৫৮৯ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৫৫৪ জন এবং রাজধানীতে ৮১৬ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৭২৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৯ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৩৪৯ জন।