News71.com
 Bangladesh
 03 Nov 23, 10:49 AM
 104           
 0
 03 Nov 23, 10:49 AM

বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক

বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আমির খসরুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। তবে সেদিন তিনি বাসায় ছিলেন না তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন