News71.com
 Bangladesh
 02 Nov 23, 11:56 PM
 155           
 0
 02 Nov 23, 11:56 PM

ওএইচসিএইচআরের বিবৃতির জবাবে বাংলাদেশের কূটনৈতিক পত্র॥

ওএইচসিএইচআরের বিবৃতির জবাবে বাংলাদেশের কূটনৈতিক পত্র॥

 

 

নিউজ ডেস্কঃ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) দেওয়া সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এ কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। এর আগে গতকাল বুধবার ওএইচসিএইচআরের সাম্প্রতিক ওই বিবৃতির বেশ কিছু বিষয় ত্রুটিপূর্ণ বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সরকার এর প্রতিবাদ জানাবে বলেও তিনি উল্লেখ করেন। 

 

ওএইচসিএইচআর গত ৩১ অক্টোবর তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের সংকটের এ সময়ে রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায়। বিবৃতিতে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচন–পরবর্তী সময়ে বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানানো হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন