
নিউজ ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাকে সে মামলাতেই গ্রেফতার দেখানো হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা গ্রেফতার করছি। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠান শেষে বিএনপির শীর্ষ তিন নেতাকে গ্রেফতারের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ২য় দক্ষিণ এশিয়া স্যাম্বো-কুরাশ প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন করেন। আইজিপি বলেন, যাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলায় জড়িত থাকার তথ্য পেলে সেই মামলায়ও গ্রেফতার দেখানো হবে।