
নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌরসভা এলাকা থেকে মেহেদুল ইসলাম (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা পাওয়া গেছে। গতকাল রবিবার রাতে পৌরসভার তুলশিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে এই ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি স্থানীয় টুকু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার তাকে আদালতে হাজির করে বিচারকের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।