News71.com
 Bangladesh
 02 Nov 23, 11:44 PM
 99           
 0
 02 Nov 23, 11:44 PM

আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ জাতীয় সংসদে পাস

আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ জাতীয় সংসদে পাস

 

 

নিউজ ডেস্কঃ আনসার ব্যাটালিয়নকে অপরাধী আটক ও তল্লাশির ক্ষমতা না দিয়েই পাশ করা হয়েছে আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি পাশের আগে ২৩ অক্টোবর সংসদে উত্থাপন করা হয়েছিল। সেখানে আনসার ব্যাটালিয়নকে অপরাধী আটক ও তল্লাশির ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। 

 

এ প্রস্তাবে পুলিশের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বিলটির এ সংক্রান্ত ধারা সংশোধনের সুপারিশ করে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন