News71.com
 Bangladesh
 02 Nov 23, 11:44 PM
 94           
 0
 02 Nov 23, 11:44 PM

তিন দিনের অবরোধে ৩১টি যানবাহনে আগুন

তিন দিনের অবরোধে ৩১টি যানবাহনে আগুন

 

 

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে সারাদেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, আগুনে পোড়া যানবাহনের মধ্যে ১৮টি বাস। এছাড়া চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। 

 

যানবাহনের বাইরে বাণিজ্যিক পণ্যের দুটি বিক্রয়কেন্দ্র এবং একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তথ্য বিশ্লেষণ করে ফায়ার সার্ভিস বলছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা আগুন দেওয়ার মোট ৩৪টি ঘটনার কথা জেনেছে, যার বেশির ভাগই (১৯টি) ঘটেছে রাতের বেলা। বিভাগওয়ারি হিসাবে কেবল ঢাকা মহানগরে আগুন দেওয়ার ঘটনা ১২টি, এর বাইরে ঢাকা বিভাগে আরও ৭টি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন